আনন্দ ধারা
- নূরনবী সোহাগ
চাঁদ হেসেছে দূর আকাশে
ফুল ফুটেছে বাগানে
জ্যোৎস্না নামে আলো নিয়ে
আমার খোলা উঠোনে!
ফড়িং খেলে ঘোরচাক্কা
শিমের মাচার উপরে
আমরা খেলি লুকোচুরি
খড়ের পালার ভিতরে!
এমনটি আর কোথায় পাবে?
আমার বাড়ি ছাড়া!
চাঁদ ও ফুলের হাসাহাসির
এ আনন্দ ধারা!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।